ক্যাপশন লিখে দাও: ফেসবুক পোস্টের ক্যাপশন, বাংলা ও ইংরেজি
প্রোডাক্ট, দাম আর অফার বলুন, AI তিন ধাঁচের ফেসবুক পোস্ট ক্যাপশন লিখে দিবে, বাংলা আর ইংরেজি হ্যাশট্যাগসহ। কপি করে নিজের পেজে দিন।
- আমার পেজের জন্য ক্যাপশন লিখে দাও। ঘরে বানানো আমের আচার, ৫০০ গ্রামের বয়াম, ঢাকার ভেতরে ডেলিভারি দিই, অর্ডার ইনবক্সে।
- নতুন ঈদ কালেকশনের থ্রি পিস এসেছে, সুতি কাপড়, সাইজ M থেকে XXL। শুক্রবার সন্ধ্যায় লাইভ করব, তার আগে একটা ফেসবুক পোস্ট লিখে দাও।
- মিরপুর ১০-এ আমার মোবাইল সার্ভিসিংয়ের দোকান, ডিসপ্লে বদলাই আধা ঘণ্টায়। কাস্টমার যেন দোকানে আসে এমন একটা ক্যাপশন লিখে দাও।
"আমার পেজের জন্য একটা ক্যাপশন লিখে দাও" বললে কি পোস্ট করার মতো ক্যাপশন পাওয়া যাবে?
যাবে। কী বিক্রি করেন, দাম, অফার আর কীভাবে অর্ডার নেন লিখুন। AI তিন ধাঁচের তিনটা ফেসবুক পোস্ট ক্যাপশন লিখে দিবে: একটা গল্প দিয়ে শুরু, একটা সোজা অফার, একটা প্রশ্ন দিয়ে শুরু। সাথে বাংলা আর ইংরেজি মিলিয়ে ৫টা হ্যাশট্যাগ। পছন্দেরটা কপি করে নিজে পোস্ট করুন।
ক্যাপশন লিখে নেওয়ার তিন ধাপ
- প্রোডাক্ট আর অফার বলুন: কী বিক্রি করেন, দাম, কোন এলাকায় ডেলিভারি, আর অর্ডার কীভাবে: ইনবক্স, WhatsApp নাকি দোকানে এসে। যা বলবেন না, AI তা বানাবে না, [ ] ফাঁকা রাখবে।
- তিন ধাঁচের ক্যাপশন আসবে: গল্প দিয়ে শুরু, সোজা অফার আর প্রশ্ন দিয়ে শুরু: তিনটা আলাদা পোস্ট, প্রতিটার প্রথম লাইন স্ক্রল থামানোর মতো। শেষে হ্যাশট্যাগ, আর কোনটা কখন দিলে ভালো তার একটা পরামর্শ।
- কপি করে নিজে পোস্ট দিন: পছন্দেরটা কপি করুন; কপি করা লেখায় কোনো বাড়তি চিহ্ন থাকবে না। Facebook খুলে ছবির সাথে বসিয়ে নিজেই পোস্ট করুন।
ক্যাপশন লিখতে বসে যে জায়গায় আটকে যান
ছবি তোলা শেষ, প্রোডাক্ট সাজানো শেষ, কিন্তু পোস্টের লেখায় এসে সব থেমে যায়। শেষে লেখা হয় "নতুন কালেকশন এসেছে, ইনবক্স করুন", যেটা প্রতিদিন হাজারটা পেজে দেখা যায় আর কেউ থামে না। অথবা অন্য পেজের ক্যাপশন কপি করা হয়, যেখানে আপনার দাম, এলাকা বা আপনার দোকানের আলাদা কিছুই নেই।
এখানে আপনার নিজের তথ্য দিয়ে ক্যাপশন লেখা হবে: আপনার দাম, আপনার ডেলিভারি, আপনার কাস্টমার। তিনটা আলাদা ধাঁচ পাবেন, তাই এক সপ্তাহে তিন দিন তিন রকম পোস্ট দিতে পারবেন।
ফেসবুক পোস্ট ক্যাপশনের গঠন: প্রথম লাইন, মাঝে তথ্য, শেষে ডাক
- প্রথম লাইন: বারো শব্দের কম, অফার, দাম বা সমস্যাটা দিয়ে; ফোনে "See more" এর আগে মাত্র দুই তিন লাইন দেখা যায়, তাই আসল কথা ওখানেই
- মাঝের অংশ: একটা নির্দিষ্ট তথ্য, যেমন দাম, জায়গা বা কবে পর্যন্ত; ছোট ছোট লাইনে, মাঝে ফাঁকা লাইন
- শেষ লাইন: কাস্টমার কী করবে, একটাই: ইনবক্স করুন, WhatsApp করুন, নয়তো কোথায় আসবেন
- হ্যাশট্যাগ: তিন থেকে পাঁচটা, একদম শেষে, বাংলা আর ইংরেজি মিলিয়ে
- ইমোজি: এক থেকে তিনটা; শব্দের বদলে ইমোজি নয়
বাংলা আর ইংরেজি ক্যাপশন, একসাথে
অনেক পেজে কাস্টমার বাংলা আর ইংরেজি দুটোই পড়েন, বিদেশে থাকা কাস্টমার থাকলে তো কথাই নেই। লিখে দিন "বাংলা আর ইংরেজি দুটোই দাও", প্রতিটা ক্যাপশনের দুই ভার্সন আসবে। শুধু ইংরেজি লাগলে অনুরোধটা ইংরেজিতে লিখুন, উত্তর ইংরেজিতেই আসবে।
নিজের ছবির স্ট্যাটাস ক্যাপশন লিখে দাও বললে
বাটনটা চ্যাট খুলবে ব্যবসার পোস্টের কার্ড চালু রেখে। জন্মদিনের ছবি, বন্ধুদের সাথে ঘোরা বা ঈদের সাজের জন্য ক্যাপশন চাইলে লেখার বাক্সের উপরের কার্ডের ট্যাগে × চেপে সেটা সরিয়ে দিন, তারপর লিখুন "সাজেকের ছবির জন্য ছোট ৫টা ক্যাপশন দাও, একটু মজার"। ভাব বলে দিন: মজার, আবেগি, ইসলামিক বা ভদ্র।
অন্যের লেখা বিখ্যাত কবিতা বা গানের লাইন হুবহু চাইলে AI ভুল লাইনও লিখে ফেলতে পারে, তাই নিজের বানানো লাইন চাওয়াই ভালো।
ক্যাপশনের সাথে পোস্টের ছবিও
ক্যাপশনের নিচে ছবিতে বড় করে অফারটা লেখা থাকলে পোস্ট আরও চোখে পড়ে। AI ছবির ভেতরে বাংলা অক্ষর ঠিকমতো আঁকতে পারে না, তাই চ্যাটে লিখুন "এই লেখা দিয়ে একটা কভার বানিয়ে দাও"; লেখাটা আসল বাংলা ফন্টে বসবে। বড় অফারের জন্য পোস্টার বানানোর পেজ দেখুন, আর ইউটিউব বা রিলের জন্য ভিডিও স্ক্রিপ্ট লিখে নিন।
রোজ ক্যাপশন লিখতে হলে একবার দোকানের কথা বলে রাখুন
প্রতিদিন একই দোকানের কথা নতুন করে না লিখে একটা ফোল্ডার খুলুন, আর ফোল্ডারের ইনস্ট্রাকশনে দোকানের নাম, কী বিক্রি করেন, ডেলিভারির এলাকা আর অর্ডারের নিয়ম লিখে রাখুন। ফোল্ডারের ভেতরের প্রতিটা চ্যাট সেগুলো মেনে চলবে, তখন শুধু লিখবেন "আজকের পোস্ট: নতুন লাল শাড়ি এসেছে"। কীভাবে করবেন তা চ্যাটের গাইডে আছে।
ক্যাপশন নিয়ে যত প্রশ্ন
ক্যাপশন লিখে দিতে কি টাকা লাগবে?
লাগবে না। চ্যাট চলবে ফ্রি AI টোকেনে, রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন পাবেন, আর একটা পোস্টের তিনটা ক্যাপশনে তার খুব অল্পই যাবে। এক দিনে পুরো সপ্তাহের পোস্ট লিখিয়ে রাখতে পারবেন।
AI কি আমার পেজে নিজে পোস্ট করে দিবে?
না। AI শুধু লেখাটা দিবে। কপি করে Facebook খুলে নিজের ছবির সাথে বসিয়ে পোস্ট করুন। আপনার পেজের পাসওয়ার্ড বা লগইন কখনো চাওয়া হবে না।
এই ক্যাপশনে কি পোস্টের রিচ বাড়বে?
কেউ রিচের নিশ্চয়তা দিতে পারে না, Facebook নিজে ঠিক করে কাকে দেখাবে। তবে প্রথম লাইনে অফার বা দাম থাকলে আর শেষে একটা পরিষ্কার ডাক থাকলে যারা দেখে তাদের বেশি জন থামে আর মেসেজ করে।
হ্যাশট্যাগ জেনারেটর হিসেবে কি ব্যবহার করা যাবে?
যাবে। প্রতিটা ক্যাপশনের শেষে ৫টা হ্যাশট্যাগ আসবে, বাংলা আর ইংরেজি মিলিয়ে। শুধু হ্যাশট্যাগ লাগলে লিখুন "এই পোস্টের জন্য শুধু ১০টা হ্যাশট্যাগ দাও"। অনেক বেশি হ্যাশট্যাগ দিলে পোস্ট স্প্যামের মতো দেখায়।
ক্যাপশন লিখে কিভাবে পোস্টে বসাব?
ক্যাপশনের নিচের কপি বাটনে চাপুন। Facebook অ্যাপে নতুন পোস্ট খুলে ছবি বাছুন, তারপর লেখার জায়গায় লম্বা চেপে পেস্ট করুন। কপি করা লেখায় তারা বা অন্য কোনো চিহ্ন থাকবে না।
দাম বা ফোন নম্বর কি AI নিজে বসাবে?
না। আপনি যে দাম, এলাকা আর নম্বর দিবেন সেগুলোই হুবহু বসবে। যা দেননি সেটা ফাঁকা ঘর হয়ে থাকবে; কোনো বানানো ছাড় বা "স্টক সীমিত" জাতীয় কথা AI নিজে লিখবে না।
ইনস্টাগ্রাম বা টিকটকের জন্যও কি হবে?
হবে। লিখে দিন কোথায় দিবেন। ইনস্টাগ্রামে প্রথম লাইন আরও ছোট রাখতে বলুন, আর রিল বা টিকটকে মুখে বলার কথাগুলোর জন্য আলাদা করে ভিডিও স্ক্রিপ্ট চেয়ে নিন।
আরও পড়ুন
- দোকানের ফেসবুক পোস্ট লেখা, যেটা মানুষ পড়ে আর অর্ডার করে
- সোশ্যাল পোস্ট আর ক্যাপশনের গাইড
- অফারের পোস্টার বানান
- রিল আর ভিডিওর স্ক্রিপ্ট লিখে নিন
- রিলের প্রথম তিন সেকেন্ড: ছয় ধরনের হুক
আরও যা বানিয়ে নিতে পারেন
- ভিডিও স্ক্রিপ্ট: হুক থেকে শেষ পর্যন্ত, সময় ধরে লেখা স্ক্রিপ্ট
- পোস্টার: অফার, ইভেন্ট বা নোটিশের পোস্টার, নিখুঁত বাংলায়
- দোকানের নাম: দোকান আর পেজের নামের লিস্ট, মানেসহ
- অনুবাদ: মেইল, নোটিশ আর পেজের লেখা, স্বাভাবিক ইংরেজিতে