থিসিস আর রিসার্চ পেপার লেখার নিয়ম, AI-এর সাথে ধাপে ধাপে

থিসিস বা রিসার্চ পেপারের প্ল্যান, অধ্যায়ের ড্রাফট আর লিটারেচার রিভিউ, চ্যাটে ধাপে ধাপে। AI কোনো সূত্র বানায় না; ড্রাফটটা নিজের ভাষায় লিখে জমা দিন।

থিসিসের প্ল্যান নিন

থিসিস লেখার নিয়ম কী, আর AI দিয়ে থিসিস কিভাবে লিখব যাতে নকল না হয়?

থিসিস লেখা হয় অধ্যায় ধরে: ভূমিকা, লিটারেচার রিভিউ, মেথডোলজি, রেজাল্ট, আলোচনা আর উপসংহার। চ্যাটে বিষয় আর বিভাগ লিখুন, AI আগে পুরো থিসিসের প্ল্যান দিবে, তারপর প্রতি উত্তরে একটা অধ্যায়ের ড্রাফট। কোনো সূত্র বানাবে না, নিশ্চিত না হলে [যাচাই করুন] লিখে রাখবে। ড্রাফটটা নিজের ভাষায় লিখে তবে জমা দিন।

থিসিস লেখার নিয়ম, চার ধাপে

  1. বিষয় আর নিয়মটা দিন: থিসিসের বিষয়, বিভাগ, লেভেল (BSc, MSc, PhD), কত শব্দ, কোন citation style আর জমার তারিখ। সুপারভাইজারের নির্দেশনা বা বিভাগের ফরম্যাট থাকলে সেটাও দিন, AI সেটাই আগে মানবে।
  2. পুরো থিসিসের প্ল্যান নিন: প্রথম উত্তরে আসবে ছয় অধ্যায়ের কাঠামো, প্রতিটায় কী থাকবে আর আনুমানিক কত শব্দ, সাথে জমার তারিখ ধরে সপ্তাহভিত্তিক কাজের ছক। তারিখ না বললে ১২ সপ্তাহ ধরে নিবে।
  3. অধ্যায় ধরে ড্রাফট: এরপর লিখুন কোন অধ্যায়টা লাগবে। প্রতি উত্তরে একটা অধ্যায় বা তার একটা অংশ আসবে, সাথে সুপারভাইজাররা সাধারণত যা দেখেন তার ছোট একটা চেকলিস্ট।
  4. নিজের ভাষায় লিখে মিলিয়ে নিন: ড্রাফটটা পড়ে নিজের ভাষায় লিখুন, প্রতিটা রেফারেন্স লাইব্রেরি বা Google Scholar-এ খুঁজে মিলিয়ে নিন, আর যেখানে [যাচাই করুন] লেখা আছে সেখানে আসল সূত্র বসান।

থিসিস লেখার নিয়ম: ছয়টা অধ্যায়, আর প্রতিটার কাজ

বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে থিসিসের কাঠামো প্রায় একই। বিভাগের নিজের ফরম্যাট থাকলে সেটাই আগে, না থাকলে এই ছকটা ধরে এগোন। প্রতিটা অধ্যায় আগেরটার উপর দাঁড়ায়, তাই ক্রমটা বদলাবেন না।

AI দিয়ে থিসিস: কোন কাজটা AI-এর, কোনটা আপনার

AI ভালো পারে কাঠামো দাঁড় করাতে, এলোমেলো নোট থেকে একটা ড্রাফট বানাতে, কঠিন ইংরেজি বাক্য সহজ করতে আর ভুল ধরতে। প্রথম পেজে আটকে থাকা মানুষের জন্য একটা শুরুর ড্রাফট অনেক সময় বাঁচায়।

কিন্তু গবেষণাটা আপনার। কোন প্রশ্নের উত্তর খুঁজছেন, তথ্য কোথা থেকে এলো, ফল কী বলছে: এগুলো AI জানে না, বানিয়েও দিবে না। রেজাল্ট অধ্যায় লেখা হবে শুধু আপনার দেওয়া ডেটা থেকে; ডেটা না দিলে সেখানে [ ] ফাঁকা থাকবে, বানানো সংখ্যা নয়।

আর একটা কথা সোজাসুজি: AI-এর লেখা অংশ নিজের বলে জমা দেওয়া নকল। ড্রাফটটা পড়ে নিজের ভাষায় লিখুন, আর বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে AI-এর সাহায্যের কথা জানান। কোথায় সাহায্য আর কোথায় নকল, তা আছে AI দিয়ে পড়াশোনা লেখায়।

ভুয়া রেফারেন্স: থিসিসের সবচেয়ে বড় বিপদ

সাধারণ AI অনায়াসে লেখকের নাম, পেপারের শিরোনাম, সাল আর DOI বানিয়ে ফেলতে পারে, যেগুলো শুনতে একদম আসল। থিসিসে এমন একটা রেফারেন্সও ধরা পড়লে সেটা অসাবধানতা নয়, জালিয়াতি হিসেবে ধরা হয়।

এখানকার গবেষণার কার্ডগুলো এই নিয়ম মেনে চলে: কোনো লেখক, সাল, জার্নাল বা পরিসংখ্যান বানিয়ে লিখবে না, আর কোনো উৎস আছে কি না নিশ্চিত না হলে ওই জায়গায় [যাচাই করুন] লিখে রাখবে। তবু প্রতিটা রেফারেন্স নিজে খুঁজে মিলিয়ে নিন; AI ভুলও আত্মবিশ্বাস নিয়ে বলে, কেন বলে তা আছে AI কেন ভুল বলে লেখায়।

চ্যাটে গবেষণার কার্ডগুলো কোথায়

চ্যাটের শুরুর পেজে গবেষণার কার্ড দুই ভাগে আছে। "গবেষণাপত্র ও থিসিস লেখা" ভাগে গবেষণাপত্রের ড্রাফট, অধ্যায় ধরে থিসিস, লিটারেচার রিভিউ, রেফারেন্স ঠিক করা, একাডেমিক ভাষা আর ভাইভার প্রস্তুতি। "গবেষণা: পড়া, তুলনা ও চেক" ভাগে research gap খোঁজা, অনেক পেপার পাশাপাশি তুলনা, বিরোধী গবেষণা মেলানো আর নিজের সোর্সগুলো মিলিয়ে দেখা।

লেখার বাক্সের "আরও" মেনুতেও "গবেষণাপত্র ও থিসিস" আছে। থিসিস নয়, জার্নালের জন্য একটা পেপার লিখলে সেটাই বেছে নিন: প্রথম উত্তরে তিনটা শিরোনাম, research question আর প্রতিটা অংশের আউটলাইন আসবে; নিজের ডেটা থাকলে কাঠামো হবে IMRaD।

পড়া পেপারগুলো চ্যাটে দিন

লিটারেচার রিভিউ হয় আপনার পড়া পেপার থেকে। লেখার বাক্সের ফাইল বাটনে পেপারের PDF দিন, এক মেসেজে কয়েকটা একসাথে। স্ক্যান করা PDF পুরোটা একটা ফাইল হিসেবে যায়, এক মেসেজে PDF-এর ১২টা পেজ পর্যন্ত। কোনো পেপারের ওয়েবপেজের ঠিকানা মেসেজে পেস্ট করলেও পাঠানোর সময় পড়ে নেয়।

মনে রাখুন, দেওয়া ফাইলের লেখা চ্যাটে জমা থাকে না, থাকে শুধু ফাইলের নাম আর AI-এর উত্তর। তাই পরের অধ্যায়ে একই পেপার লাগলে ফাইলগুলো আবার দিন। বড় বইয়ের পুরো PDF একবারে না দিয়ে দরকারি অধ্যায়টা আলাদা করে দিলে উত্তর বেশি ঠিক হয়।

থিসিস জমার আগে: ফরম্যাট, প্রিন্ট আর ভাইভা

প্রতিটা উত্তরের নিচের কপি বাটনে লেখাটা তুলে Word বা Google Docs-এ বসান, সেখানেই বিভাগের ফরম্যাটে সাজান। এখান থেকে Word ফাইল নামে না। শুধু পড়ে দেখতে বা সুপারভাইজারকে পাঠাতে "PDF / প্রিন্ট" বাটনে উত্তরটা A4 পেজে নামিয়ে নিন।

জমার আগে "ভাইভা ও ডিফেন্সের প্রস্তুতি" কার্ডে নিজের থিসিসের সারাংশ দিন: বোর্ডে কী কী প্রশ্ন আসতে পারে আর তার উত্তরের ড্রাফট পাবেন। উত্তরগুলো মুখস্থ নয়, নিজের কাজ থেকে বুঝে বলুন।

থিসিস আর গবেষণাপত্র লেখা নিয়ে প্রশ্ন

থিসিস পেপার লেখার নিয়ম কী?

থিসিস সাধারণত ছয় অধ্যায়ে: ভূমিকা, লিটারেচার রিভিউ, মেথডোলজি, রেজাল্ট, আলোচনা আর উপসংহার, সাথে Abstract, রেফারেন্স আর appendix। Abstract লিখুন সবার শেষে। বিভাগের নিজের ফরম্যাট থাকলে সেটাই মানুন।

AI দিয়ে থিসিস লেখা কি নকল?

AI-এর লেখা অংশ নিজের বলে জমা দিলে সেটা নকল। প্ল্যান, কাঠামো আর ড্রাফট নিয়ে নিজের ভাষায় লেখা, ভাষা ঠিক করানো বা ভুল ধরানো অনেক বিশ্ববিদ্যালয় মানে, অনেকে মানে না। বিভাগের নিয়ম জেনে নিন আর AI-এর সাহায্যের কথা জানান।

AI কি থিসিসের রেফারেন্স বানিয়ে দিবে?

না। এখানকার গবেষণার কার্ড কোনো লেখক, সাল, জার্নাল বা DOI বানায় না; আপনার দেওয়া পেপার বা নিশ্চিত জানা কাজ থেকেই সাইট করে, নইলে সেই জায়গায় সূত্র না বসিয়ে আপনাকে মিলিয়ে নিতে বলে। তবু প্রতিটা রেফারেন্স নিজে খুঁজে মিলিয়ে নিন।

রিসার্চ পেপার লেখার নিয়ম কি থিসিসের মতোই?

কাছাকাছি, তবে ছোট। রিসার্চ পেপার সাধারণত IMRaD কাঠামোয়: Abstract, Introduction, Methods, Results, Discussion আর Conclusion। চ্যাটের আরও মেনুর "গবেষণাপত্র ও থিসিস" দিয়ে শুরু করলে আগে তিনটা শিরোনাম, research question আর আউটলাইন আসবে।

থিসিস বাংলায় লেখা যাবে?

যাবে। বাংলায় লিখলে ড্রাফট বাংলায় আসবে, ইংরেজিতে চাইলে বলে দিন "ইংরেজিতে লেখো"। অনেক বিভাগে থিসিস ইংরেজিতে জমা দিতে হয়, সেই নিয়মটা আগে জেনে নিন।

থিসিস লিখতে কি টাকা লাগে?

শুরু করতে লাগে না। চ্যাট চলে ফ্রি AI টোকেনে, রোজ ৪,০০,০০০ পর্যন্ত। অধ্যায়ের ড্রাফট লম্বা হয়, তাই দিনের কোটা শেষ হলে পরের দিন আবার চালান। বড় প্রিমিয়াম মডেল চালাতে চাইলে প্রিমিয়াম Token কিনতে হবে।

পুরো থিসিস কি এক উত্তরে লিখে দিবে?

না, আর সেটা ইচ্ছা করেই। একটা উত্তরের দৈর্ঘ্যের লিমিট আছে, আর একটা অধ্যায়ই অনেক লম্বা হয়। তাই আগে প্ল্যান, তারপর প্রতি উত্তরে একটা অধ্যায় বা তার অংশ। এতে প্রতিটা অংশ পড়ে বদলানোর সময়ও পাবেন।

আরও পড়ুন

আরও যা বানিয়ে নিতে পারেন

আর কী কী বানানো যায়, সব দেখুন