ইংরেজিতে দরখাস্ত, চিঠি আর ইমেইল: বাংলায় বলুন, ইংরেজিতে নিন
কথাটা বাংলায় বলুন, AI ভদ্র ইংরেজিতে দরখাস্ত, চিঠি বা ইমেইল লিখে দিবে: বিষয়ের লাইন, তিন প্যারা আর প্রতিটা প্যারার বাংলা মানে।
- আমার ক্লায়েন্টকে ইংরেজিতে ইমেইল লিখে দাও: অর্ডারের কাপড় আসতে দেরি হচ্ছে, ডেলিভারি এক সপ্তাহ পেছাবে, ক্ষমা চাইছি।
- ক্লাস সেভেনে পড়ি। জ্বরের জন্য তিন দিন স্কুলে যেতে পারিনি, হেডমাস্টারের কাছে ইংরেজিতে দরখাস্ত লাগবে, কাগজে জমা দিব।
- বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরকে ইমেইল করব, তাঁর ল্যাবে মাস্টার্সের সুযোগ আছে কি না জানতে চাই। আমার বিষয় মাইক্রোবায়োলজি।
বাংলায় বললে কি AI ইংরেজিতে দরখাস্ত বা ইমেইল লিখে দিবে?
দিবে। কাকে লিখবেন আর কী বলতে চান, বাংলাতেই লিখুন। AI ভদ্র, পেশাদার ইংরেজিতে লিখে দিবে: ছোট একটা বিষয়ের লাইন, তিন প্যারার লেখা যার প্রথম লাইনেই আসল কথা, আর ভদ্র একটা শেষ। নিচে প্রতিটা প্যারার বাংলা মানে থাকবে, যেন বুঝে পাঠাতে পারেন। পাঠানোর কাজটা আপনার।
ইংরেজিতে দরখাস্ত বা ইমেইল লিখে নেওয়ার তিন ধাপ
- বাংলায় কথাটা বলুন: কাকে লিখছেন, কেন, কোন তারিখ, আর শেষে কী চান। ইমেইল নাকি কাগজে জমা দেওয়ার দরখাস্ত, সেটাও বলে দিন।
- ইংরেজি লেখা আর বাংলা মানে: বিষয়ের লাইন, তিন প্যারার লেখা আর একটা ভদ্র শেষ। নিচে প্রতিটা প্যারার বাংলা মানে, আর কোন শব্দ কেন বাছা হলো তা দুই লাইনে।
- মিলিয়ে নিয়ে নিজে পাঠান: নাম, তারিখ আর [ ] ফাঁকা ঘর পূরণ করুন। ইমেইল হলে কপি করে Gmail-এ বসিয়ে পাঠান; কাগজ হলে উত্তরের নিচের "PDF / প্রিন্ট" বাটনে A4 পেজে ছাপুন।
ইংরেজি চিঠি লিখতে গিয়ে যা হয়
ইংরেজি পড়ে বুঝতে পারেন, কিন্তু লিখতে গেলে প্রথম লাইনেই আটকে যান। Google Translate-এ বাংলা দিলে এমন ইংরেজি আসে যেটা পড়লেই বোঝা যায় অনুবাদ; নমুনা বই থেকে কপি করলে আসে বিশ বছর আগের ভাষা, "I beg most respectfully to state", যা এখন অফিসে কেউ লেখে না।
এখানে কথাটা বাংলায় বলবেন, নিজের মতো করে। AI সেটা এখনকার ভদ্র ইংরেজিতে লিখবে, আর প্রতিটা প্যারার বাংলা মানে দিবে, যেন না বুঝে কিছু পাঠাতে না হয়।
ইংরেজিতে দরখাস্ত লেখার নিয়ম: কাগজের আবেদনের ছয় অংশ
- Date: একদম উপরে, যেমন 27 September 2026
- To: প্রাপকের পদবি, প্রতিষ্ঠান আর ঠিকানা, আলাদা লাইনে; যেমন The Headmaster, তারপর স্কুলের নাম
- Subject: এক লাইনে পুরো অনুরোধ, যেমন Application for three days' leave
- Salutation: Sir বা Madam; নাম জানলে Dear Mr বা Ms আর পদবির নাম
- মূল অংশ: দুই তিন প্যারা; প্রথম বাক্যেই কারণ, তারপর তারিখ, শেষে অনুরোধ
- Closing: স্কুলে Yours obediently, অফিসে Yours sincerely; তারপর নাম, শ্রেণি বা পদ, রোল বা আইডি
ইংরেজি ইমেইল লেখার নিয়ম: বিষয়, প্রথম দুই লাইন, শেষ
- Subject: পাঁচ থেকে আট শব্দে নির্দিষ্ট করে, যেমন Delivery of order 214 delayed to 5 October; শুধু Request লিখলে মেইল খোলা হয় না
- প্রথম দুই লাইন: আসল কথা বা অনুরোধ এখানেই; শেষে লুকিয়ে রাখলে পড়ার আগেই মেইল বন্ধ হয়ে যায়
- দৈর্ঘ্য: দেড়শো থেকে দুইশো শব্দ, ছোট ছোট প্যারা; কয়েকটা কাজ থাকলে নম্বর দিয়ে লিস্ট
- এড়িয়ে চলুন: Thanks in advance, একসাথে কয়েকটা বিস্ময়চিহ্ন, আর পুরো লেখা বড় হাতের অক্ষরে
- শেষে: নাম, পদবি আর যোগাযোগের নম্বর; পরের ধাপ কী আর কবের মধ্যে, সেটা এক লাইনে
ইংরেজি চিঠি কাগজের হবে না ইমেইলের, আগেই বলে দিন
বাটনটা চ্যাট খুলবে ইংরেজি চিঠি ও ইমেইলের কার্ড চালু রেখে, আর কার্ডটা ধরে নেয় লেখাটা ইমেইল হবে। স্কুল বা অফিসে কাগজে জমা দেওয়ার দরখাস্ত লাগলে প্রথম মেসেজেই লিখে দিন "কাগজে জমা দিব, দরখাস্তের ফরম্যাটে দাও"। তারপরও ইমেইলের ধাঁচে এলে পরের মেসেজে লিখুন "এটা Date, To, Subject দিয়ে দরখাস্তের মতো সাজাও"।
বাংলায় দরখাস্ত লাগলে আলাদা পেজ আছে: দরখাস্ত লিখে দাও।
কোন ইংরেজি চিঠিতে কী বলে দিবেন
- স্কুলে ছুটির দরখাস্ত: শ্রেণি, শাখা, রোল, কত তারিখ থেকে কত তারিখ, আর কারণ
- অফিসে ছুটি বা অনুমতি: পদবি, বিভাগ, তারিখ, আর আপনার কাজ কে দেখবেন
- ক্লায়েন্ট বা বায়ারকে: অর্ডার নম্বর, কী সমস্যা, নতুন তারিখ, আর আপনি কী করছেন
- প্রফেসর বা বিদেশের বিশ্ববিদ্যালয়ে: আপনার বিষয়, ফলাফল, আর তাঁর কোন কাজটা পড়েছেন; একটাই পরিষ্কার প্রশ্ন
- চাকরির আবেদনে: সেটার জন্য কভার লেটারের পেজ আলাদা, বিজ্ঞপ্তির সাথে মিলিয়ে লেখে
ইংরেজি লেখা পাঠানোর আগে মিলিয়ে নিন
বাংলা মানেটা পড়ে দেখুন আপনি যা বলতে চেয়েছিলেন তা-ই বলা হয়েছে কি না, বিশেষ করে তারিখ, টাকার অঙ্ক আর অর্ডার নম্বর। AI ইমেইল পাঠাতে পারে না, আপনার মেইলে ঢোকেও না: কপি করে নিজের Gmail থেকে পাঠান। লেখা খুব ভারী লাগলে বলুন "আরেকটু সহজ ইংরেজিতে", ইংরেজি থেকে বাংলায় কোনো লেখা বুঝতে চাইলে দেখুন অনুবাদের পেজ।
ইংরেজি চিঠি আর ইমেইল নিয়ে প্রশ্ন
ইংরেজিতে দরখাস্ত লেখার নিয়ম কী?
উপরে Date, তারপর To আর প্রাপকের পদবি ও ঠিকানা, তারপর এক লাইনের Subject, তারপর Sir বা Madam। মূল কথা দুই তিন প্যারায়, প্রথম বাক্যেই কারণ। শেষে Yours obediently বা Yours sincerely, আর নাম, শ্রেণি বা পদ।
ইংরেজি ইমেইল লেখার নিয়ম কী?
পাঁচ থেকে আট শব্দের নির্দিষ্ট একটা বিষয়, প্রথম দুই লাইনেই আসল অনুরোধ, দেড়শো থেকে দুইশো শব্দ, ছোট প্যারা, আর শেষে নাম ও যোগাযোগ। এক মেইলে একটাই বিষয় রাখুন।
AI কি আমার হয়ে ইমেইল পাঠিয়ে দিবে?
না। AI শুধু লেখাটা দিবে, আপনার মেইল অ্যাকাউন্টে ঢোকে না। কপি করে Gmail বা যে মেইল ব্যবহার করেন সেখানে বসিয়ে নিজে পাঠান।
ইংরেজি চিঠি লিখতে কি টাকা লাগে?
লাগে না। চ্যাট চলবে ফ্রি AI টোকেনে, রোজ ৪,০০,০০০ পর্যন্ত ফ্রি AI টোকেন পাবেন। সাধারণ একটা চিঠি বা ইমেইলে তার খুব অল্পই যাবে।
ইংরেজি না জানলেও কি পাঠানো নিরাপদ?
প্রতিটা প্যারার বাংলা মানে সাথে থাকবে, তাই কী পাঠাচ্ছেন বুঝে পাঠাতে পারবেন। জরুরি চিঠি হলে তারিখ আর অঙ্কগুলো আরেকবার মিলিয়ে নিন, সম্ভব হলে একজন জানা মানুষকে দেখিয়ে নিন।
দরখাস্ত লিখে কিভাবে প্রিন্ট করব?
উত্তরের নিচের PDF / প্রিন্ট বাটন চাপুন। দরখাস্তটা A4 পেজে সাজানো হবে; প্রিন্টারে পাঠান, নয়তো Save as PDF বেছে ফোনে রেখে দোকান থেকে ছাপিয়ে নিন। স্কুলে হাতে লেখা চাইলে দেখে দেখে খাতায় লিখুন।
বাংলিশে লিখলে কি বুঝবে?
বুঝবে। "boss ke english e mail likhe dao, kal office aste parbo na" লিখলেও AI কথাটা ধরে ইংরেজি মেইল লিখে দিবে, আর মানে দিবে বাংলা হরফে।
আরও পড়ুন
- বাংলায় দরখাস্ত লিখে নিন
- দরখাস্ত লেখার নিয়ম আর পূর্ণ নমুনা
- চাকরির কভার লেটার
- বাংলা থেকে ইংরেজি অনুবাদ
- চ্যাটের PDF / প্রিন্ট বাটন আর মাইক
আরও যা বানিয়ে নিতে পারেন
- দরখাস্ত: ছুটি, চাকরি, স্কুল বা অফিসের দরখাস্ত
- কভার লেটার: বিজ্ঞপ্তির সাথে মেলানো এক পেজের কভার লেটার
- অনুবাদ: মেইল, নোটিশ আর পেজের লেখা, স্বাভাবিক ইংরেজিতে
- সিভি: চাকরির জন্য এক পেজের সিভি, PDF-এ