ব্লগ › AI বোঝা

AI কী, কীভাবে কাজ করে, আর বাংলায় এটা দিয়ে কী কী হয়

AI নিয়ে বাংলায় যা লেখা হয় তার বেশিরভাগ হয় হাইপ, না হয় ভয়। মাঝখানের সহজ কথাগুলো, এটা আসলে কী, ভেতরে কী চলে, কেন এত আত্মবিশ্বাসে ভুল বলে, আর একজন সাধারণ মানুষ এটা দিয়ে কাল সকালে কী করতে পারে, সেগুলো খুঁজে পাওয়া কঠিন।

এই পাতার লেখাগুলো সেই মাঝখানটা ধরে: AI আর LLM কী, ChatGPT কীভাবে ব্যবহার করবেন, Prompt কীভাবে লিখলে উত্তর ভালো হয়, কোন কথা AI-কে বলা উচিত না, AI নাকি Google কোনটা কখন, চাকরি আর আয় নিয়ে সৎ উত্তর, আর বাংলা ভাষায় এটা কতটা পারে আর কোথায় আটকায়।

একদম শুরু থেকে হলে হাব লেখাটা পড়ুন, ওখানে কোনো টেকনিক্যাল শব্দ ছাড়াই পুরো ব্যাপারটা বোঝানো আছে। তারপর যে প্রশ্নটা মাথায় ঘুরছে সেই লেখাটা খুলুন, প্রতিটা আলাদা করে পড়া যায়।

এই বিষয়ের সব লেখা

প্রশ্নোত্তর

AI আর ChatGPT কি একই জিনিস?

না। AI হলো পুরো ক্ষেত্রটার নাম, যেখানে ছবি চেনা থেকে গাড়ি চালানো সবই পড়ে। ChatGPT হলো একটা নির্দিষ্ট পণ্য, একটা LLM যেটা লেখা পড়ে লেখা তৈরি করে। Claude, Gemini বা BanglaCodes-এর বিল্ডারও একই ধরনের জিনিস, শুধু ভেতরের Model আলাদা।

AI এত আত্মবিশ্বাসের সাথে ভুল বলে কেন?

কারণ এটা সত্যি জানে না, এটা পরের শব্দটা আন্দাজ করে, আর আন্দাজটা সবসময় সাবলীল শোনায়। যেখানে সত্যিকারের তথ্য জরুরি, তারিখ, দাম, আইন, ওষুধ, সেখানে AI-এর উত্তর একটা শুরু, শেষ কথা নয়; মিলিয়ে নিন।

বাংলায় AI কি ইংরেজির মতোই ভালো কাজ করে?

বড় Model-গুলো বাংলা এখন ভালোই বোঝে আর লেখে, তবে ইংরেজির তুলনায় ভুল একটু বেশি হয় আর কিছু আঞ্চলিক শব্দ ধরতে পারে না। সহজ, সরাসরি বাক্যে বললে ফল অনেক ভালো হয়; কঠিন সাধু ভাষা বা বানানের খেলা এড়িয়ে চলুন।

হাতে-কলমে করার গাইড