ব্লগ › ওয়েবসাইট আর হোস্টিং
ওয়েবসাইট বানানো আর হোস্টিং: খরচ, ডোমেইন আর নিজে হাতে আপডেট
"ওয়েবসাইট বানাতে কত লাগে" প্রশ্নটার এক লাইনের উত্তর হয় না, কারণ খরচটা চার জায়গা থেকে আসে: ডোমেইন, হোস্টিং, বানানোর ফি আর পরে প্রতিটা ছোট বদলের বিল। শেষেরটাই বছর ঘুরলে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, আর সেটাই কোটেশনে লেখা থাকে না।
এই পাতার লেখাগুলো সেই চারটা খাত আলাদা করে দেখায়: পাঁচ বছরের সৎ হিসাব, কোডিং না জেনে সাইট বানানো আদৌ যায় কি না, ডোমেইন কেনা থেকে সাইটে যুক্ত করা পর্যন্ত পুরো কাজ, দোকানের আকার অনুযায়ী কোন হোস্টিং, ফোনের হোম স্ক্রিনে সাইটটা অ্যাপের মতো বসানো, আর ভুল হলে আগের অবস্থায় ফেরা।
হাব লেখাটা দিয়ে শুরু করুন, ওখানে খরচের পুরো ছবিটা এক টেবিলে আছে। যিনি WordPress থেকে আসছেন, তাঁর জন্য আলাদা একটা লেখা আছে: কী বদলাবে আর কী হারাবেন না।
এই বিষয়ের সব লেখা
- একটা ওয়েবসাইটের পেছনে বছরে কত টাকা যায় (হাব): ডোমেইন, হোস্টিং, বানানোর ফি আর যে খরচটা কেউ আগে বলে না, চারটা একসাথে বসিয়ে পাঁচ বছরের সৎ হিসাব।
- ফ্রিতে কতদূর যায়, আর ঠিক কখন টাকা লাগে: রোজ কত ফ্রি, কোন কাজ ফ্রিতে শেষ হয়, আর ঠিক কোন লাইনে গিয়ে টাকা লাগে। সোজা হিসাব।
- ডোমেইন কেনা আর সাইটে যুক্ত করা, পুরো কাজটা এক জায়গায়: কোথা থেকে কিনবেন, নামটা কার নামে থাকা দরকার, CNAME কী, আর ভেরিফাই আটকে গেলে কী দেখবেন।
- হোস্টিং প্ল্যান কোনটা নিবেন, দোকানের আকার অনুযায়ী: ফ্রি লিংকে কতদূর চলে, কখন হোস্টিং লাগে, আর তিনটা প্ল্যানের মধ্যে কোনটায় কী বাড়তি।
- ফেসবুক পেজের বায়োতে একটা লিংক, তার নিচে সবকিছু: বায়োতে একটাই লিংক দেওয়া যায়। সেই এক লিংকের নিচে সব কিছু সাজানোর সবচেয়ে সহজ উপায়।
- ভুল হয়ে গেলে আগের অবস্থায় ফেরা, আর মুছে ফেলা অ্যাপ ফিরিয়ে আনা: ২০টা ভার্সন, ৩০ দিনের ফেরার সুযোগ আর নিজের ব্যাকআপ। ভয় ছাড়া হাত দেওয়ার ব্যবস্থাটা।
- নিজের সাইটে ব্লগ আর নতুন পেজ, HTML না জেনেই: পেজ আর ব্লগ পোস্ট লেখার জায়গাটা সাইট ম্যানেজেই আছে। কোড লাগে না, বিল্ডারে ফিরতেও হয় না।
- WordPress থেকে আসছেন? যা বদলাবে আর যা হারাবেন না: প্লাগিন নেই, আপডেট নেই, হ্যাক হওয়ার ভয় নেই। বদলে লেখাগুলো নিজে সরিয়ে আনতে হয়।
- সাইটটা ফোনের হোম স্ক্রিনে অ্যাপের মতো বসানো: হোম স্ক্রিনে আইকন, পুরো স্ক্রিনে খোলে, ডাউনলোড লাগে না। Play Store ছাড়াই।
- সাইটের দাম বা ছবি বদলাতে আর ডেভেলপারকে ফোন করতে হবে না: ওয়েবসাইটের আসল খরচ বানানোতে নয়, বদলানোতে। ছোট ছোট বদল নিজে করতে পারলে বছরে কত বাঁচে, আর কোন বদলগুলো নিজে করা যায়।
- কোডিং না জেনে ওয়েবসাইট বানানো যায়?: AI দিয়ে সাইট বানানোর সৎ ছবি, কী পারে, কী পারে না, আর ডোমেইন ও হোস্টিংয়ের আসল খরচ।
প্রশ্নোত্তর
কোডিং না জেনে কি সত্যিই ওয়েবসাইট বানানো যায়?
যায়। বাংলায় বলে দিলে AI পুরো সাইটটা বানিয়ে দেয়, পরে লেখা, দাম বা ছবি বদলানোও ফর্মের ঘরে টাইপ করার মতো। যেটা নিজে করা যায় না তা হলো সার্ভারের কোড, যেমন PHP বা ডেটাবেস; সেগুলো এই ধরনের হোস্টিংয়ে চলেও না।
ডোমেইন আর হোস্টিং কি একই জিনিস?
না। ডোমেইন হলো ঠিকানাটা, যেটার জন্য প্রতি বছর ভাড়া দিতে হয়, যেমন aiinbangla.com। হোস্টিং হলো যে জায়গায় সাইটের ফাইলগুলো থাকে আর যেখান থেকে সেটা মানুষের ফোনে পৌঁছায়। ডোমেইন যেকোনো জায়গা থেকে কিনে যেকোনো হোস্টিংয়ে যুক্ত করা যায়।
সাইট বানানোর পর ছোট একটা বদল করতে কি প্রতিবার ডেভেলপারকে ফোন করতে হবে?
না। সাইট ম্যানেজার থেকে লেখা, দাম, ফোন নম্বর আর ছবি নিজেই বদলানো যায়, AI ছাড়াই, আর সেভ করলেই লাইভ সাইটে বসে যায়। ভুল হলে আগের ভার্সনে ফেরা যায়।