ব্লগ › দোকান আর অর্ডার
অনলাইনে দোকান চালানো: ওয়েবসাইট, অর্ডার, পেমেন্ট আর কুরিয়ার
বাংলাদেশে বেশিরভাগ ছোট দোকান অনলাইনে শুরু করে ফেসবুক পেজ দিয়ে, আর প্রথম কয়েকটা অর্ডার সেখান থেকেই আসে। সমস্যা শুরু হয় তার পরে: একই দামের প্রশ্নের উত্তর দিনে বিশবার টাইপ করা, ইনবক্সে অর্ডার হারিয়ে যাওয়া, কুরিয়ারের ফর্মে হাতে ঠিকানা তোলা, আর মাস শেষে কত লাভ হলো সেটা না জানা।
এই পাতার লেখাগুলো সেই পথটা ধাপে ধাপে ধরে: কখন পেজের পাশে একটা সাইট লাগে, সাইট থেকে অর্ডার এলে সেটা কোথায় জমা হয়, bKash বা কার্ডের টাকা কীভাবে সোজা নিজের কাছে আসে, Steadfast আর Pathao-তে অর্ডার কীভাবে এক ফাইলে যায়, আর দোকানের হিসাবটা ফোনেই কীভাবে থাকে।
শুরু করুন হাব লেখাটা দিয়ে, ওখানে অর্ডার আসা থেকে কুরিয়ার পর্যন্ত পুরো ছবিটা এক জায়গায় আছে। তারপর যে ধাপে আটকে আছেন, সেই লেখাটা খুলুন।
এই বিষয়ের সব লেখা
- দোকানের জন্য ওয়েব অ্যাপ: অর্ডার আসা থেকে কুরিয়ার পর্যন্ত (হাব): কমেন্টে অর্ডার আর হাতে টোকা ঠিকানা থেকে বেরিয়ে একটা লিস্ট, একটা অবস্থা আর কুরিয়ারের ফাইল পর্যন্ত পুরো পথটা।
- ফেসবুক পেজ না ওয়েবসাইট, দোকানের জন্য কোনটা: পেজে যা হয় আর যা হয় না, সাইটে যা হয়, আর কোন সময়টায় দুটোই দরকার হয়ে পড়ে।
- ক্যাশ মেমো আর ইনভয়েসের নিয়ম, দোকানের জন্য: কোনটা কখন দিতে হয়, ক্রমিক নম্বর কেন জরুরি, আর যে ভুলগুলোতে পরে হিসাব মেলে না।
- সাইট থেকে অর্ডার এলে কোথায় জমা হয়, আর কীভাবে সামলাবেন: ইনবক্স, ইমেইলের খবর, তিনটা অবস্থা আর CSV। অর্ডার হারানো বন্ধ করার সবচেয়ে সহজ ব্যবস্থাটা।
- রেস্টুরেন্টের QR মেনু বানানো, ছাপানোর খরচ ছাড়াই: কাগজের মেনু ছাপানোর খরচ আর দাম বদলানোর ঝামেলা, দুটোই যায়। কী কী লাগে আর কী কী হয় না।
- Steadfast আর Pathao-তে অর্ডার আপলোড, হাতে টাইপ না করে: এক ক্লিকে ফাইল, কিন্তু দুই কুরিয়ারের নিয়ম আলাদা। কোন ঘরগুলো নিজে ভরতে হবে আর কেন।
- অর্ডার কনফার্মেশন SMS, আর "পাঠানো হয়েছে" যখন মিথ্যা বলে: নিজের গেটওয়ে কেন লাগে, কীভাবে বসাবেন, আর গেটওয়ে সফল বললেও ক্রেতার ফোনে কেন কিছু আসে না।
- দোকানের হিসাবের খাতা ফোনে, আর যে কথাটা আগে জানা দরকার: খাতা-কলমের বদলে ফোনে হিসাব। কীভাবে বানাবেন, আর তথ্যটা আসলে কোথায় জমা থাকে।
- সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্টের পেজ, ডাক্তার আর পার্লারের জন্য: ফোন ধরার সময় বাঁচে, আর সিরিয়াল লেখা কাগজ হারায় না। কী কী রাখবেন আর কোথায় জমা হবে।
- সাইটে অনলাইন পেমেন্ট: bKash আর কার্ডের টাকা সোজা নিজের কাছে: পেমেন্ট লিংক সাইটের বাটনে বসে। টাকা সোজা আপনার account-এ, মাঝখানে আমরা নেই।
- দোকানের ফেসবুক পোস্ট লেখা, যেটা মানুষ পড়ে আর অর্ডার করে: প্রথম লাইনে কাজের কথা, দাম লুকাবেন না, শেষে পরিষ্কার নির্দেশ। বাকিটা নিয়মিত হওয়া।
- সার্চে দোকানের ঠিকানা আর খোলার সময় দেখাবে কীভাবে: পাতায় ঠিকানা লেখা থাকা আর Google-কে ঠিকানা জানানো এক জিনিস নয়। পার্থক্যটা কী, আর ছোট দোকানের জন্য এটা কেন সবচেয়ে সস্তা SEO।
- ছোট ব্যবসায় AI কীভাবে কাজে লাগে: দোকানের কোন কাজে AI সত্যিই সময় বাঁচায়, কোথায় বাঁচায় না, আর খরচটা আসলে কত।
প্রশ্নোত্তর
দোকানের জন্য ফেসবুক পেজই কি যথেষ্ট, নাকি ওয়েবসাইট লাগে?
পেজ দিয়েই শুরু করুন। যখন দিনে কয়েকটা অর্ডার আসতে থাকে আর একই প্রশ্নের উত্তর বারবার টাইপ করতে হয়, তখন সাইট যোগ করার সময়। সাইটে দাম, ঠিকানা আর অর্ডারের ফর্ম গুছিয়ে থাকে, আর সেটা Google-এ আসে; পেজে এর কোনোটাই হয় না।
সাইট থেকে অর্ডার এলে টাকা কীভাবে নিব?
দুই পথ। ক্যাশ অন ডেলিভারি হলে কুরিয়ার টাকা তুলে দেয়। অনলাইনে নিতে চাইলে নিজের bKash মার্চেন্ট বা পেমেন্ট গেটওয়ের লিংক সাইটে বসালে ক্রেতার টাকা সোজা আপনার অ্যাকাউন্টে যায়, মাঝখানে কেউ থাকে না।
কুরিয়ারে অর্ডার পাঠাতে প্রতিটা ঠিকানা কি হাতে টাইপ করতে হয়?
না। সাইটের অর্ডারগুলো Steadfast বা Pathao-র নিজের ফরম্যাটে একটা ফাইলে নামিয়ে সোজা কুরিয়ারের প্যানেলে আপলোড করা যায়। হাতে টাইপ করার ভুলটাও তাতে বাদ যায়।